Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

সেলিব্রিটির রান্নাঘর

অন্দরমহলে শুরু হল নতুন বিভাগ ‘সেলিব্রিটির রান্নাঘর’। এবার থেকে প্রতি মাসে একজন সেলিব্রিটি ভাগ করে নেবেন তাঁর প্রিয় পদ ও সেই রান্নার রেসিপি। এই পর্বে অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

সেলিব্রিটির রান্নাঘর
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অন্দরমহলে শুরু হল নতুন বিভাগ ‘সেলিব্রিটির রান্নাঘর’। এবার থেকে প্রতি মাসে একজন সেলিব্রিটি ভাগ করে নেবেন তাঁর প্রিয় পদ ও সেই রান্নার রেসিপি। এই পর্বে অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

Advertisement

• সকালের প্রাতরাশ হোক কিংবা সান্ধ্যকালীন খাবার, অথবা স্কুলে বাচ্চাদের টিফিন, মন এক নিমেষেই ভালো করার একটাই সমাধান, পাতে যদি থাকে চাউমিন। ফিটনেস সচেতন হলেও, বাড়িতে মা-আম্মার হাতে বানানো যেকোনো পদই বেশ পছন্দের আমার। পাঁচতারা, সাততারা হোটেলের যেকোনো ডিশকে ছাপিয়ে যায় বাড়িতে মায়ের হাতে তৈরি ‘টিফিন চাউমিন’। এই খাবার এমনিতেই সুস্বাদু আর বাড়িতে বানানো বলে স্বাস্থ্যকরও। যেদিন এটা বাড়িতে তৈরি হয়, সেই দিনটা এমনিতেই চিট ডে আমার জন্য। আমরা যারা নয়ের দশকে বেড়ে উঠেছি, তাদের কাছে বাড়িতে বানানো এই ‘টিফিন চাউমিন’-এর প্রতি গভীর টান রয়েছে। তাই ‘চতুষ্পর্ণী’-র সমস্ত পাঠক-পাঠিকার জন্য রইল আমার মায়ের হাতে বানানো ‘টিফিন চাউমিন’-এর রেসিপি।

(২ জনের জন্য)

উপকরণ
হোটেল চাউমিন: ২০০ গ্রাম, সাদা তেল ২ টেবিল চামচ, বড়ো আকারের আলু ১টি, ডিম ২টি, নুন স্বাদমতো, চিনি স্বাদমতো, সয়া স্যস ১-২ টেবিল চামচ, আজিনোমোটো সামান্য (না চাইলে নাও দিতে পারেন), টম্যাটো স্যস ১-২ টেবিল চামচ।

প্রণালী
প্রথমে চাউমিনকে অল্প নুন দিয়ে গরম জলে সেদ্ধ করে নিন। কড়াইতে সাদা তেল গরম করে, তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা আলু দিয়ে হালকা সোনালি করে ভেজে অন্য পাত্রে তুলে নিন। ডিম অল্প নুন দিয়ে ফেটিয়ে রাখুন। এবার সেই একই তেলে ফেটিয়ে রাখা ডিম দিয়ে নাড়তে থাকুন। অল্প বাদামি রঙের ভাজা হয়ে গেলে, কড়াই থেকে তুলে অন্য পাত্রে রাখুন। এবার সেদ্ধ চাউমিন দিয়ে তার সঙ্গে যোগ করুন স্বাদমতো নুন, চিনি, অল্প আজিনামোটো, সয়া স্যস ও ভেজে রাখা আলু ও ডিম। এরপর কড়াইতে সব একসঙ্গে দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর যখন হালকা বাদামি রং হয়ে যাবে। এবার কড়াই থেকে নামিয়ে টম্যাটো স্যস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ