নয়াদিল্লি: একজন সেলেব্রিটির মর্যাদা কি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়? অভিনেতা অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যাকে নিয়ে মামলার শুনানিতে এমনই মন্তব্য করল দিল্লি হাইকোর্ট। ২০২৩ সালে ইউটিউবে আরাধ্যার স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক ‘বিভ্রান্তিকর’ খবর প্রকাশ্যে আসে। মামলা গড়ায় আদালতে। সম্প্রতি এই মামলার শুনানিতে বিচারপতি অনুপ জে ভাম্ভানি বলেন, ‘কোনো ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একটি পদবি মর্যাদা পায়। আপনারা সেই মর্যাদাকে কার্যত ট্রেডমার্ক হিসাবে দেখছেন। এটা কি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়? পাওয়া গেলেও কতদূর পর্যন্ত তা সম্ভব?’



