Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কাঁচির মুখে সিকান্দার

কাঁচির মুখে সিকান্দার
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• ঈদের মরশুমে বক্স অফিসে ফিরছেন ভাইজান। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সলমন খান অভিনীত ‘সিকান্দার’। ইতিমধ্যে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) তরফে চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে ছবিটি। ইউএ ১৩ প্লাস সার্টিফিকেট পেয়েছে এই সিনেমা। এর অর্থ ১৩ বছরের উপরে যে কোনও ব্যক্তি এই ছবি প্রেক্ষাগৃহে দেখতে পারেন। শোনা যাচ্ছে, ছবিতে বিশেষ কিছু পরিবর্তন করার নির্দেশ দেয় সিবিএফসি। সামান্য কিছু পরিবর্তন ও কয়েকটি জায়গায় কাঁচি চালানোর কথা বলা হয়েছে। প্রথমত, ছবির শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে মন্ত্রী উল্লেখ করতে বলা হয়েছে। ছবির বেশ কিছু জায়গায় রাজনৈতিক হোর্ডিংয়ের ব্যবহার হয়েছে। সেগুলি ঝাপসা করে দিতে বলা হয়েছে। পাশাপাশি কয়েকটি অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্যে সামান্য কিছু পরিবর্তন করার কথা বলা হয়েছে। তবে কোনও দৃশ্যের উপর কাঁচি চালানোর নির্দেশ দেওয়া হয়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ