Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

এক ছাদের তলায় গবাদি পশু ও পড়ুয়া, চরম দুর্দশায় ভুগছে এই স্কুল

পরিকাঠামোগত নানা সমস্যায় ভুগছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাদুড়িপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। স্কুলের বেহাল দশায় এবার ক্ষোভে ফুঁসছেন সকলেই।

এক ছাদের তলায় গবাদি পশু ও পড়ুয়া, চরম দুর্দশায় ভুগছে এই স্কুল
  • ৪ আগস্ট, ২০২৬ ১৪:০৯
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পরিকাঠামোগত নানা সমস্যায় ভুগছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাদুড়িপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। স্কুলের বেহাল দশায় এবার ক্ষোভে ফুঁসছেন সকলেই।

Advertisement

অভিযোগ, বিদ্যালয়টিতে শিশুদের মিড-ডে মিল খাওয়ার জন্য ন্যূনতম কোনো উপযুক্ত পরিকাঠামো নেই। তাই রোদ হোক বা প্রবল বৃষ্টি,  বাধ্য হয়ে সেই বারান্দায় বসেই খাবার খেতে হয় খুদে পড়ুয়াদের। সমস্যা এখানেই শেষ নয়, দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। রাজ্য সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হলেও, অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই জলের কলগুলি ভেঙে দিয়ে গিয়েছে।

পাশাপাশি, স্কুলের নিজস্ব কোনো সীমানা প্রাচীর না থাকায় স্কুল চত্বর অবাধে গরু ছাগল প্রবেশ করে। যখন-তখন স্কুলের বারান্দায় উঠে পড়ছে গবাদি পশু। এর ফলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে পঠনপাঠনের সুস্থ পরিবেশ। অপরিচ্ছন্ন হচ্ছে স্কুল প্রাঙ্গণ। পাদুড়িপাড়া শিশু শিক্ষা কেন্দ্রটির দায়িত্বে থাকা শিক্ষিকা স্বপ্না মোদক আক্ষেপের সুরে জানান, 'স্কুলের সীমানা প্রাচীর না থাকার কারণেই মূলত এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রাচীর না থাকায় যখন তখন বারান্দায় গবাদি পশু উঠে পড়ছে, আবার রাতের বেলায় কোনো নিরাপত্তা নেই স্কুল চত্বরের, যার সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা।'

এই শোচনীয় পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন পড়ুয়াদের অভিভাবকেরা। তাঁদের স্পষ্ট দাবি, শিশুদের সুরক্ষা এবং সুস্থ পঠনপাঠনের স্বার্থে প্রশাসন দ্রুত এই শিশু শিক্ষা কেন্দ্রের চারধারে একটি সীমানা প্রাচীর নির্মাণের ব্যবস্থা করুক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ