Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

জামাইকায় আছড়ে পড়ল ক্যাটাগরি ৫ হ্যারিকেন মেলিসা, হত ৭

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র হল জামাইকা। আর সেই জামাইকাতে গতকাল, মঙ্গলবার রাতে আছড়ে পড়েছে ক্যাটাগরি ৫ হ্যারিকেন মেলিসা

জামাইকায় আছড়ে পড়ল ক্যাটাগরি ৫ হ্যারিকেন মেলিসা, হত ৭
  • ২৯ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

কিংস্টোন, ২৯ অক্টোবর: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র হল জামাইকা। আর সেই জামাইকাতে গতকাল, মঙ্গলবার রাতে আছড়ে পড়েছে ক্যাটাগরি ৫ হ্যারিকেন মেলিসা। ঘণ্টায় যার গতিবেগ ছিল ২৯৫ কিমি। কেন্দ্রীয় চাপ ৮৯২ মিলিবার। জামাইকার উপকূল, স্থলভাগ ও পাহাড়ি এলাকাতে সরাসরি আঘাত এনেছে। ধস নেমেছে বহু জায়গায়, উড়ে গিয়েছে বহু বাড়ির ছাদ, ভেঙে পড়েছে বেশ কিছু হাসপাতাল, জলমগ্ন নিচু এলাকা। বিদ্যুৎহীন প্রায় লক্ষাধিক মানুষ। রেড ক্রসের মতে জামাইকাতে ১৫ লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এই হ্যারিকেনের জন্য।

Advertisement

মঙ্গলবার রাতে জামাইকার দক্ষিণপশ্চিম উপকূল এলাকা নিউ হোপে আছড়ে পড়ে মেলিসা। ধীরে ধীরে সেটি শক্তি হারিয়ে এখন ক্যাটাগরি ৪ হ্যারিকেনে পরিণত হয়ে কিউবার দিকে এগিয়ে যাচ্ছে। সূত্রের খবর, কিউবার দ্বিতীয় বৃহত্তম শহর সান্টিয়াগো ডি কিউবাতে ল্যান্ডফল করবে মেলিসা। জামাইকায় এই হ্যারিকেনের প্রভাবে এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ