Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি দিয়ে নিকাশিনালা ঢালাই বীরসিংহে, ক্ষুব্ধ বাসিন্দারা

ঢালাইয়ের কাজে অন্যতম প্রধান উপকরণ পাথরকুচি, বালি ও সিমেন্ট। কিন্তু, পাথরকুচির পরিবর্তে মাটি দিয়ে ঢালাই হয়েছে নিকাশি নালা। এই ঘটনা ঘটেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহের পাশের গ্রাম চন্দননগরে।

মাটি দিয়ে নিকাশিনালা ঢালাই বীরসিংহে, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: ঢালাইয়ের কাজে অন্যতম প্রধান উপকরণ পাথরকুচি, বালি ও সিমেন্ট। কিন্তু, পাথরকুচির পরিবর্তে মাটি দিয়ে ঢালাই হয়েছে নিকাশি নালা। এই ঘটনা ঘটেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহের পাশের গ্রাম চন্দননগরে। পাথরকুচি না দেওয়ায় ঢালাইয়ের পরেই তা ভেঙে পড়ছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। গ্রামে উত্তেজনা ছড়ায়।

Advertisement

গ্রামবাসীদের প্রশ্ন, সরকার যেখানে উন্নয়নমূলক কাজের বরাদ্দে কোনো কার্পণ্য করেনি, সেখানে কেন এমন নিম্নমানের কাজ হবে? মাটি দিয়ে ঢালাইয়ের বিষয়টি স্বীকার করেছেন বীরসিংহ গ্রামপঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা প্রশান্ত রায়। তিনি বলেন, ঘটনাটি শোনার পরই এলাকায় গিয়েছিলাম। ঠিকাদারকে বলেছি পুরো ঢালাই ভেঙে ফের নতুন করে ওয়ার্ক অর্ডার অনুযায়ী ড্রেন তৈরি করতে হবে।জানা গিয়েছে, সম্প্রতি চন্দননগর এলাকায় একটি নিকাশি নালা তৈরির কাজ শুরু হয়েছে। নিয়ম মতো কাজের জন্য কোনও বোর্ড টাঙানো হয়নি। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে প্রায় ৪০ ফুট ড্রেন তৈরির জন্য এক লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। স্থানীয় বাসিন্দা তাপস পান, দেবাশিস পাত্র ও শম্ভু রানাদের অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদার সংস্থা চূড়ান্ত গাফিলতি করছে। তাঁদের দাবি, পাথরকুচির পরিবর্তে মাটির ঢিল ও মাটি ব্যবহার করে নালা ঢালাই করা হচ্ছিল। এমনকি সিমেন্টের পরিমাণও দেওয়া হচ্ছিল যৎসামান্য। সাধারণত যে কোনও সরকারি প্রকল্প এলাকায় কাজের বিবরণ ও বরাদ্দের পরিমাণ সংবলিত একটি বোর্ড টাঙানো বাধ্যতামূলক। কিন্তু, এখানে কোনো বোর্ড না টাঙিয়েই তড়িঘড়ি এই নিম্নমানের কাজ শেষ করার চেষ্টা হচ্ছিল। গ্রামবাসীরা কাজ আটকে দিয়ে প্রতিবাদে ফেটে পড়েন।
এই চাঞ্চল্যকর অনিয়মের কথা স্বীকার করেছেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি জানিয়েছেন, নিকাশি নালার কিছু অংশে যে পাথরকুচির বদলে মাটির ঢিল দিয়ে ঢালাই করা হচ্ছিল, তা তাঁর নজরে এসেছে। এই ধরনের অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে সতর্ক করা হয়েছে। এছাড়া নতুন করে পাথরকুচি দিয়ে নিকাশিনালা ঢালাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির। ব্লক প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাজের গুণমানের সঙ্গে কোনো আপস করা হবে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ