Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০২২-এর প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা

২০২২ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মামলা দায়ের হল হাইকোর্টে। ডিএলএড শতাধিক চাকরিপ্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

২০২২-এর প্রাথমিকে নিয়োগ নিয়ে মামলা
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মামলা দায়ের হল হাইকোর্টে। ডিএলএড শতাধিক চাকরিপ্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলাকারীরা প্রত্যেকেই ন্যাশনাল ওপেন স্কুলিং থেকে স্নাতক। তাঁদের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির কারণে তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না। মামলায় উল্লেখ, ৩০ মে প্রাথমিক শিক্ষা পর্ষদ নথি যাচাইয়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টে সেসব মামলাকারী রয়েছেন তাঁরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এই বিষয়টিকে কেন্দ্র করেই মামলা। 

Advertisement

২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে যাঁরা ডিএলএড কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন তাঁরা আবেদন করতে পারবেন। তবে কোর্স শেষ করতেই হবে। এদিকে সেইসময় যাঁদের ডিএলএড ছিল না তাঁদের মধ্যে ১০০ জনের মতো সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং থেকে ডিএলএড শুরু কোর্স শুরু করাদেরও নিয়োগে অংশগ্রহণের সম্মতি দেয় শীর্ষ আদালত।  মামলাকারীদের দাবি, পর্ষদের ৩০ মে’র বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন। তা মানতে নারাজ মামলাকারীরা। আগামী ৯ জুন থেকে নথি যাচাই শুরু হবে। তার আগেই মামলা দায়ের হল হাইকোর্টে। শুনানির সম্ভাবনা বৃহস্পতিবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ