Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খেজুরির মেলায় দু’জনের মৃত্যু নিয়ে মামলা গড়াল হাইকোর্টে

খেজুরিতে মেলা দেখতে গিয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় এবার মামলা গড়াল হাইকোর্টে। কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করার আবেদন জানানো হয়েছে।

খেজুরির মেলায় দু’জনের মৃত্যু নিয়ে মামলা গড়াল হাইকোর্টে
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  খেজুরিতে মেলা দেখতে গিয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় এবার মামলা গড়াল হাইকোর্টে। কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করার আবেদন জানানো হয়েছে। ওইসঙ্গে আর্জি জানানো হয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানায় মৃত সুজিত দাস ও সুধীর পাইকের পরিবার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। শুনানির সম্ভাবনা আজ, বুধবার।

Advertisement

গত শুক্রবার পূর্ব মেদিনীপুরে খেজুরি থানার ভাঙনমারি এলাকায় মেলা দেখতে গিয়ে বছর তেইশের সুজিত দাস এবং বছর পঁয়ষট্টির সুধীর পাইকের মৃত্যু হয়। ওই দু’জনকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তুলেছে পরিবার। কিন্তু, প্রাথমিক তদন্তের পর পুলিস জানায়, মেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁদের। 
সোমবার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিস সুপার শুভেন্দ্র কুমার এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই দু’জনের মৃত্যু হয়েছে।’ তবে ময়নাতদন্ত রিপোর্টে সন্তুষ্ট নয় পরিবার। এদিন হাইকোর্টে এক আবেদনে পরিবারের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হলেও মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল। তাই, দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন জানিয়েছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ