Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের প্রচারে গুজরাতের মানুষের ভাবাবেগে আঘাত, অভিষেকের বিরুদ্ধে মামলা

ভোটপ্রচারে গুজরাতের মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল।

ভোটের প্রচারে গুজরাতের মানুষের ভাবাবেগে আঘাত, অভিষেকের বিরুদ্ধে মামলা
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটপ্রচারে গুজরাতের মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল। অভিযোগকারী অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি।

Advertisement

অভিযোগপত্রে দাবি, প্রচার চলাকালীন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্বেষ ছড়িয়েছেন এবং দেশের ঐক্য ও সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন। ২ মে এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে অভিষেকবাবু গুজরাতের মানুষকে ‘গ্যাং’ বলে উল্লেখ করেছিলেন। একজন সাংসদ হিসেবে এই ধরনের মন্তব্য সমাজে অশান্তি ও বিভাজন সৃষ্টি করতে পারে। গুজরাতের নাগরিকরা দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের নিয়ে এ ধরনের মন্তব্য আইন ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী। চিঠিতে আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে কেন্দ্রীয় সরকারকে ডায়মন্ড হারবারে এসে তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ থামানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকা উচিত এবং এই ধরনের মন্তব্য সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে বার্তা দিতে পারে। ভবানীপুর থানার কাছে এই বিষয়টি তদন্ত করে আইনানুগ পদক্ষেপ নেওয়ার আবেদন জানান অর্ণববাবু। সংশ্লিষ্ট অভিযোগপত্রের সঙ্গে উল্লেখিত সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিলিপিও যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ