Bartaman Logo
১২ জুন, ২০২৬

নিউজক্লিকের বিরুদ্ধে মামলা খারিজ

দিল্লি হাইকোর্ট নিউজক্লিকের বিরুদ্ধে মামলা খারিজ করেছে। বিদেশি অর্থ সংগ্রহের অভিযোগের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন।

নিউজক্লিকের বিরুদ্ধে মামলা খারিজ
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আদালতে বিরাট স্বস্তি নিউজক্লিক এবং সংবাদ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থর। বেআইনিভাবে বিদেশি অর্থ সংগ্রহের অভিযোগে নিউডক্লিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লু)। বুধবার সেই এফআইআর রদ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত সাফ জানিয়েছে, অধুনালুপ্ত ভারতীয় দণ্ডবিধির কোনো ধারাতেই মামলা টেকে না। বিচারপতি নীনা বনশল কৃষ্ণ বলেন, এফআইআরে বর্ণিত সকল অভিযোগ গ্রহণ করলেও ভারতীয় দণ্ডবিধির প্রতারণা এবং ফৌজদারি বিশ্বাসভঙ্গের ধারা এক্ষেত্রে খাটে না। তাই এই ধারায় মামলা চললে আইনের অপব্যবহার হবে। একই সঙ্গে ইডির দায়ের করা মামলাও খারিজ করা হয়েছে। আদালত জানিয়েছে, ইওডব্লু-র অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলাও তাই খারিজ করা হল। 

Advertisement

২০২০ সালে ডিজিটাল নিউজ প্লাটফর্ম নিউজক্লিকের বিরুদ্ধে বিদেশি বিনিয়োগ নিয়ে গুচ্ছ অভিযোগ করে ইওডব্লু। এদিন আদালত বলেছে, দেড় বছর ধরে বিস্তারিত তদন্ত করেছে ইডি। অভিযুক্তদের বয়ান, কর্মীদের বারবার সমন পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত শুধু এমন কিছু মেলেনি যাতে অভিযোগের সারবত্তা প্রমাণিত হয়।     

Advertisement
সম্পর্কিত সংবাদ