ছাঁটাই হতে পারেন ক্যারিক
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কোমো: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শনির দশা আর কিছুতেই কাটছে না। চ্যাম্পিয়ন্স লিগে কোমোর মতো দলের কাছে ১-৪ ব্যবধানে বিধ্বস্ত হওয়া সত্যিই লজ্জার। আর এই হারের পর কোচ ক্যারিকের চাকরি সরু সুতোয় ঝুলছে। কোচের কৌশল নিয়ে প্রশ্ন তুলে অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ বিড়ম্বনা আরও বাড়িয়েছেন। ইংলিশ সংবাদমাধ্যমে খবর, তাঁর উত্তরসূরি হিসাবে নাকি জুলিয়ান নাগেলসম্যানকে ভাবছে ম্যানেজমেন্ট। তবে ক্যারিক চাকরি খোয়ানো নিয়ে ভয় পাচ্ছেন না। ম্যাচের পর তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে একবারও ভাবিনি। ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছি। এমন পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়। গত ম্যাচে লিডসের বিরুদ্ধে আমরা যথেষ্ট লড়াই করেছিলাম। সেই তাগিদ এদিন উধাও। আমি হতাশ। শুধু হতাশ বললে কম হবে, ক্ষুব্ধ।’ 

Advertisement