নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘মানুষের জন্য কাজ’ করে আঙুল ফুলে কলাগাছ। এমন অভিযোগ হামেশাই ওঠে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তবে, মানুষের জন্য বা সমাজের জন্য কাজ কিন্তু সত্যিই ভালো পেশা হয়ে উঠতে পারে। তার জন্য রাজনীতি না করলেও চলে। সোশ্যাল ওয়ার্ক রীতিমতো অ্যাকাডেমিক কোর্স। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব সোশ্যাল ওয়ার্ক ডিগ্রিও দেওয়া হয়। এই ডিগ্রির পরে কোন কোন পেশাক্ষেত্রে প্রবেশ করা যায়, তা নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ এবং সেন্টার ফর ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন।



