Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিষাক্ত গ্যাসভর্তি কুয়োয় পড়ল গাড়ি, ভোপালে মৃত ৯

মধ্যপ্রদেশের মন্দসৌরে ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত গ্যাসভর্তি কুয়োয় গাড়ি পড়ে ন’জনের মৃত্যু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও চার যাত্রী।

বিষাক্ত গ্যাসভর্তি  কুয়োয় পড়ল গাড়ি, ভোপালে মৃত ৯
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: মধ্যপ্রদেশের মন্দসৌরে ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত গ্যাসভর্তি কুয়োয় গাড়ি পড়ে ন’জনের মৃত্যু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও চার যাত্রী। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার পর যাত্রীদের বাঁচাতে গিয়ে গ্রামেরই এক যুবক প্রাণ হারান। জাতীয় দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ)-এর কর্মীরা পরে উদ্ধারকাজ শুরু করে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানিয়েছেন, ১৩ জনকে নিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কুয়োয় গিয়ে পড়ে। কুয়োয় বিষাক্ত গ্যাস থাকায় ঘটনাস্থলেই ন’জন প্রাণ হারান। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীদের মধ্যে দু’জন মহিলা ও একজন শিশু ছিল বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ