Bartaman Logo
১০ জুন, ২০২৬

উত্তরাখণ্ডে নদীতে পড়ল গাড়ি, মৃত একই পরিবারের চার সদস্য সহ ৫

উত্তরাখণ্ডে নদীতে পড়ল গাড়ি, মৃত একই পরিবারের চার সদস্য সহ ৫
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: দেবভূমিতে দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে একই পরিবারের চারজন সহ মৃত পাঁচ। জানা গিয়েছে, শনিবার সকালে ৫৮ নম্বর জাতীয় সড়কে মুলাগাঁওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, রাস্তার বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটি খাদে গিয়ে পড়ে। তারপর সেখান থেকে অলোকানন্দা নদীতে গড়িয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজের জন্য ছুটে আসেন। কিন্তু গাড়িটি অন্তত ৩০০ মিটার নীচে পড়ে যাওয়ায় তাঁরা কিছুই করতে পারেননি। রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (এসডিআরএফ)-এর সদস্যরা এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রথমে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এসডিআরএফের ইনসপেক্টর মঞ্জরী জানান, নদীতে তল্লাশি চালিয়ে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। তার ভিতর থেকে পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে রয়েছেন, ফরিদাবাদের বাসিন্দা সুনীল গুসেইন, তাঁর স্ত্রী মীনু, তাঁদের দুই ছেলে সুজল ও নুক্কু। অন্যজনও ফরিদাবাদের বাসিন্দা। তাঁর নাম আদিত্য। দেবপ্রয়াগের এসএইচও মহিপাল সিং রাওয়াত জানান, গাড়িতে আর কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি ফরিদাবাদ থেকে চামোলি জেলার গৌচারের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ