Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

উৎসবের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, কানাডায় বহু মানুষের হতাহতের আশঙ্কা

উৎসবের মধ্যে ঢুকে পড়ল গাড়ি, কানাডায় বহু মানুষের হতাহতের আশঙ্কা
  • ২৭ এপ্রিল, ২০২৫ ১৬:০৪
Prefer us on Google

ভ্যাঙ্কুভার: রাস্তার মধ্যে চলছিল উৎসব। ভিড় করেছিলেন প্রচুর মানুষ। হঠাৎ ভিড়ের মধ্যে দ্রুতগতিতে ঢুকে পড়ল একটি এসইউভি। পিষে দিল একের পর এক মানুষকে। মুহূর্তের মধ্যে উৎসব পরিণত হয় আতঙ্কে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে কানাডার ভ্যাঙ্কুভারে। স্থানীয় পুলিসের বক্তব্য অনুযায়ী, এদিনের ঘটনায় গাড়ির চাকার পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ‘বহু মানুষ’। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিস। এটি জঙ্গি হামলা নাকি নিছক দুর্ঘটনা, সে সম্পর্কে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

Advertisement

স্থানীয় সময় শনিবার রাতে এক স্ট্রিট ফেস্টিভাল চলছিল ভ্যাঙ্কুভারের একটি রাস্তায়। রাত ৮টার কিছুক্ষণ পরে সেখানে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিস জানিয়েছে। এখনই এই বিষয়ে বিশদ তথ্য জানাতে অস্বীকার করেছে তারা।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, উৎসবের মাঝে কালো রঙের একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ে। একের পর এক মানুষকে চাপা দিতে দিতে গাড়িটি এগিয়ে যেতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি চালাচ্ছিলেন এক এশিয়ান যুবক। প্রাথমিকভাবে দেখে তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছিল।
এই হামলার বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তায় একাধিক মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁদের উদ্ধার করে গাড়িতে তুলছেন সরকারি স্বাস্থ্যকর্মীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ