Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলনে গা ঘামালেন ক্যাপ্টেন শুভমান গিল

ক্যাপ্টেন শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি নিচ্ছে। বিস্তারিত জানুন।

অনুশীলনে গা ঘামালেন ক্যাপ্টেন শুভমান গিল
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট শুরু শনিবার। তার প্রস্তুতি মঙ্গলবারই শুরু করে দিয়েছিল ভারত। তবে অনেকেই ছিলেন না। বুধবার প্রচণ্ড গরমের মধ্যে পুরো দলই গা ঘামাল। সবচেয়ে তাৎপর্যের হল, দুই পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ঝলসে দেওয়া রোদের মধ্যেই প্রায় ২৫ মিনিট বল করলেন। দু’ম্যাস ব্যাপী আইপিএলে খেলেছেন উভয়েই। সদ্য রবিবার আমেদাবদে কোটিপতি লিগের ফাইনালেও বল করেছেন। কিন্তু তারপরও যেভাবে নেটে নিজেদেরকে উজাড় করে দিলেন, তা অবশ্যই ইতিবাচক দিক। 

Advertisement

সিরাজ-প্রসিদ্ধর সঙ্গে নেটে ছিলেন ছয় ফুট পাঁচ ইঞ্চির লম্বা পেসার গুরনুর ব্রার। গুড লেংথ স্পট থেকে বাড়তি বাউন্স আদায় করছিলেন তিনি। অন্তত দু’বার তিনি পরাস্ত করেন লোকেশ রাহুলকে। গুরনুরের বলে খোঁচা দিতে বাধ্য হন ডানহাতি ওপেনার। নেট বোলার হিসাবে ডাক পাওয়া আকিব নবিও কয়েকটি পর্যায়ে বল করেন। এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাট করেন অলরাউন্ডার হর্ষ দুবে। বাঁ-হাতি স্পিনারের ব্যাটের হাত কেমন, সেটাই যাচাই করতে দেখা যায় কোচ গৌতম গম্ভীরকে। ২৩ বছর বয়সি আছেন ওডিআই স্কোয়াডেও। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সফরের সময়ে বিমানবন্দরে তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর পান। 
বাঁ-হাতি স্পিনার হিসেবে হর্ষর লড়াই আবার মানব সুথারের সঙ্গে। পাশাপাশি নেটে দু’জনে অনেকক্ষণ বল করেন। পিছন থেকে তা লক্ষ্য রাখেন গম্ভীর। ভারতের প্র্যাকটিসে এদিন ছিলেন অধিনায়ক শুভমান গিল। রিজার্ভ বোলারদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাট করেন তিনি। এর মধ্যে ছিলেন আইপিএলে সাড়া ফেলা প্রিন্স যাদবও। লখনউ সুপার জায়ান্টসের আর এক পেসার মায়াঙ্ক যাদবও উপস্থিত ছিলেন নেটে। গত কয়েক বছরে বার বার চোটের জন্য সমস্যায় পড়েছেন স্পিডস্টার। এদিন তাঁকে ফিটনেস ড্রিলে মন দিতে দেখা যায়। উল্লেখ্য, একমাত্র টেস্টের পর আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু ১৩ জুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ