Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে

বিশ্বকাপে উরুগুয়েকে ২-২ গোলে রুখে দিল কেপ ভার্ডে। নবাগত আফ্রিকান দলের নক-আউটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল। বিস্তারিত পড়ুন।

উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উরুগুয়ে-২       :       কেপ ভার্দে-২

Advertisement

মায়ামি: প্রথম ম্যাচে স্পেনের পর এবার উরুগুয়ে। বিশ্বকাপের আবির্ভাবে টানা দু’ম্যাচে পয়েন্ট সংগ্রহ করে তাক লাগিয়ে দিল কেপ ভার্দে। ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ড্র করার পর অনেকেই ভেবেছিল ফ্লুকে পয়েন্ট পেয়েছে আফ্রিকার দেশটি। কিন্তু কে জানত ছোটো দ্বীপরাষ্ট্রটির আস্তিনে লুকানো ছিল আরও চমক। গ্রুপ এইচ-এর ম্যাচে রবিবার দু’বারের বিশ্বকাপজয়ী উরুগুয়েকে ২-২ গোলে রুখে দিল তারা। ২১ মিনিটে দুরন্ত ফ্রি-কিকে জাল কাঁপান কেপ ভার্দের কেভিন পিনা। তবে প্রথমার্ধের শেষ লগ্নে পর পর দু’গোল করে ম্যাচের রাশ ছিনিয়ে নেয় উরুগুয়ে। ৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাহু সমতা ফেরান। আর সংযোজিত সময়ে লাতিন আমেরিকান দলটিকে এগিয়ে দেন অগাস্টিন কানোবিও। তবে হাল ছাড়েনি কেপ ভার্দে। ৬১ মিনিটে ম্যাচে সমতা ফেরান হেলিও ভারেলা। টানা দু’ম্যাচ ড্র করার সুবাদে উজ্জ্বল হল নবাগত আফ্রিকান দেশটির নক-আউটে ওঠার সম্ভাবনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ