Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে গাঁজাগাছ উদ্ধার বাগান থেকে

মঙ্গলবার কল্যাণী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকার একটি বাড়ির বাগান থেকে বেশ কয়েকটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিস।

কল্যাণীতে গাঁজাগাছ উদ্ধার বাগান থেকে
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, কল্যাণী: মঙ্গলবার কল্যাণী পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঝিলপাড় এলাকার একটি বাড়ির বাগান থেকে বেশ কয়েকটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে পৌঁছে পুলিস দেখতে পায়, বাগানে টব সহ কয়েক জায়গায় গাঁজাগাছ রয়েছে। এরপর গাছগুলি কেটে ফেলে পুলিস। যদিও বাড়ির মালিক জানিয়েছেন, তাঁর অজান্তেই গাছগুলি সেখানে বড় হয়েছে। পরে বাড়ির মালিককে সতর্ক করে গাছগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ