Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জবরদখলের বিরুদ্ধে অভিযান চন্দননগরে

চন্দননগরের উর্দ্দিবাজার এলাকায় সোমবার জবরদখল সরাতে অভিযান চালান পুরসভা। ওই বিষয়ে আগেই নোটিশ করা হয়েছিল বলে পুরকর্তারা জানিয়েছেন।

জবরদখলের বিরুদ্ধে অভিযান চন্দননগরে
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের উর্দ্দিবাজার এলাকায় সোমবার জবরদখল সরাতে অভিযান চালান পুরসভা। ওই বিষয়ে আগেই নোটিশ করা হয়েছিল বলে পুরকর্তারা জানিয়েছেন। এদিন মূলত, দোকান ছাড়িয়ে রাস্তা দখল করে ব্যবসা করার প্রবণতাতে রাশ টানার চেষ্টা করে পুরসভার অভিযানকারী দল। উর্দ্দিবাজারজুড়ে ওই প্রবণতা ব্যাপক আকার নিয়েছিল বলে অভিযোগ। সেইসঙ্গে বেশকিছু গুমটিও সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, তার অনেকগুলিই পঞ্চাশ-ষাট বছরের পুরনো। এনিয়ে গুমটি মালিকদের অধিকাংশই ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী পুনর্বাসন ছাড়া গুমটি উচ্ছেদ না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুরকর্তারা সেসব মানছেন না। এদিন উচ্ছেদ হলেও পুনর্বাসনের প্রশ্নে পুরসভা নীরব। যদিও মেয়র রাম চক্রবর্তী বলেন, রাস্তা দখল করে ব্যবসা করার প্রবণতার বিরুদ্ধে অভিযান হয়েছে। কারণ, নাগরিকদের সমস্যা হচ্ছিল। এদিনের অভিযান নিয়ে নির্দিষ্ট কোনও অভিযোগ আমি পাইনি। যদি কোনও অভিযোগ আসে, খতিয়ে দেখা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ