Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় পুষ্টি সপ্তাহে মাতৃদুগ্ধ ও পুষ্টির গুরুত্ব বোঝাতে শিবির

গর্ভবতী ও প্রসূতিদের নিয়ে সাড়ম্বরে পালিত হল জাতীয় পুষ্টি সপ্তাহ। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট জয়হাট ও দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি করে।

জাতীয় পুষ্টি সপ্তাহে মাতৃদুগ্ধ ও  পুষ্টির গুরুত্ব বোঝাতে শিবির
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দিবাকর মজুমদার, ইটাহার: গর্ভবতী ও প্রসূতিদের নিয়ে সাড়ম্বরে পালিত হল জাতীয় পুষ্টি সপ্তাহ। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট জয়হাট ও দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি করে। সেখানে গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টি বিষয়ে সচেতন করেন সংস্থার সদস্যরা। এলাকায় র‍্যালিও হয়। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত প্রধানরা।

Advertisement

১ থেকে ৭ সেপ্টেম্বর সমস্ত জায়গায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। তারই অঙ্গ হিসেবে ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট ইটাহারের জয়হাট ও দুর্লভপুর অঞ্চলে পৃথক দুটি সচেতনতা মূলক শিবির করে। 
শিবিরের সূচনা করেন জয়হাট ও দুর্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধান যথাক্রমে রফিজুদ্দিন শেখ ও রিনা সরকার। সংস্থার সদস্যরা এদিন দুটি পৃথক পঞ্চায়েতের সভাকক্ষে শতাধিক গর্ভবতী ও প্রসূতিদের পুষ্টি বিষয়ে সচেতনতার পাঠ দেন। প্রথমে তাঁরা সপ্তাহজুড়ে ইটাহার ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে লাগাতার প্রচার চালান। 
এরপর ছোট ছোট দলে ভাগ করে এলাকার গর্ভবতী ও প্রসূতিদের শরীরে পুষ্টি বাড়াতে সুষম খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন। শিবিরে তাঁদের বোঝানো হয়, শরীরের প্রধান পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, প্রোটিন, খনিজ লবন ও জলের প্রয়োজনীয়তা। ৬ মাস পর্যন্ত সন্তানদের মাতৃদুগ্ধ পান করানোর বার্তা দেওয়া হয় মায়েদের। 
এদিন সংস্থার সদস্যরা গর্ভবতী, প্রসূতি, স্বাস্থ্য কর্মীদের নিয়ে র‍্যালি করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার জয়হাট এরিয়া কো-অর্ডিনেটর প্রশান্ত বর্মন, প্রোগ্রাম ম্যানেজার সোহিনী বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুবীর বন্দ্যোপাধ্যায়, টিম লিডার সাবিয়া সুলতানা, রিনা লাকড়া, ছবি দেবনাথ, রুমা বসাক, পপিতা রায়। সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর প্রশান্ত জানান, জাতীয় পতাকার রঙ অনুসারে মানুষের আহার গ্রহণ করা উচিৎ।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ