Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অবৈধভাবে মদ মজুত, অভিযান পুলিশের, গ্রেপ্তার ১

অবৈধভাবে মদ মজুতের বিরুদ্ধে একের পর এক এলাকায় অভিযান শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

অবৈধভাবে মদ মজুত, অভিযান পুলিশের, গ্রেপ্তার ১
  • ২২ জুলাই, ২০২৬ ১৬:৫০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অবৈধভাবে মদ মজুতের বিরুদ্ধে একের পর এক এলাকায় অভিযান শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। চলতি মাসে ময়নাগুড়ি ব্লকে অবৈধ মদ মজুতের অভিযোগ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন ময়নাগুড়ি থানার পুলিশের হাতে। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পানবাড়ি এলাকার একটি রেস্তরাঁয় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালান পুলিশ কর্মীরা। এই অভিযানে ১৭৫ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে অবৈধভাবে মদ মজুতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মহেশ মহাশেঠ।

Advertisement

প্রসঙ্গত, চলতি মাসে প্রায় ময়নাগুড়ির পানবাড়ি এলাকা থেকেই ১৭৫ বোতল মদ উদ্ধার করেছিল পুলিশ। দক্ষিণ ভূষ্কাডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয়েছিল ১৮৩ বোতল মদ। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, প্রত্যেকটি এলাকায় নজরদারি চলছে। অবৈধ মদের কারবার কোনভাবেই বরদাস্ত করা হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ