Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিকিম বিপর্যয়: মিথেন গ্যাসের সংস্পর্শে শ্বাসরোধ হয়ে মৃত্যু, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে

সিকিমের সামারদুং টানেল দুর্ঘটনায় মৃত এক শ্রমিকের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, মিথেন গ্যাসের সংস্পর্শে এসে শ্বাসরোধ হওয়াই মৃত্যুর প্রধান কারণ।

সিকিম বিপর্যয়: মিথেন গ্যাসের সংস্পর্শে শ্বাসরোধ হয়ে মৃত্যু, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে
  • ২২ জুলাই, ২০২৬ ২২:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সিকিমের সামারদুং টানেল দুর্ঘটনায় মৃত এক শ্রমিকের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, মিথেন গ্যাসের সংস্পর্শে এসে শ্বাসরোধ হওয়াই মৃত্যুর প্রধান কারণ। এসটিএনএম হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, দুর্ঘটনার পর চারটি মৃতদেহ ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তকরণের জন্য এসটিএনএম হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তিনি শ্যাম ওরাওঁ (৩১)। জলপাইগুড়ি জেলার বাসিন্দা। তাঁর হাতের ট্যাটু ও স্টিলের বালা দেখে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন।

Advertisement

ওই দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, গ্যাসের প্রভাবে শ্বাসরোধের পাশাপাশি মৃত ব্যক্তির বুকে দগ্ধ হওয়ার চিহ্ন এবং টানেলের ভিতরে ধসে পড়া পাথর ও ধ্বংসাবশেষের আঘাতে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, বাকি তিনটি মৃতদেহের পরিচয় জানতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ