Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত হিপ্পিকে আনা হচ্ছে থানায়, নিরাপত্তায় মুড়ল চত্বর, নামল র‍্যাপিড অ্যাকশন ফোর্স

আর কিছুক্ষণের মধ্যেই থানায় নিয়ে আসা হবে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা হিপ্পিকে। তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল কোচবিহার কোতওয়ালি থানা।

ধৃত হিপ্পিকে আনা হচ্ছে থানায়, নিরাপত্তায় মুড়ল চত্বর, নামল র‍্যাপিড অ্যাকশন ফোর্স
  • ২২ জুলাই, ২০২৬ ১৭:৩৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আর কিছুক্ষণের মধ্যেই থানায় নিয়ে আসা হবে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা হিপ্পিকে। তার আগে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল কোচবিহার কোতওয়ালি থানা। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হল থানার প্রধান গেট। নামানো হল র‍্যাপিড অ্যাকশন ফোর্সকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার বাগডোগরা থেকে গ্রেপ্তার করা হয় হিপ্পিকে। বাগডোগরা থেকে বিমানে চেপে রাজ্যের বাইরে পালিয়ে যাওয়ার জন্যই তিনি বিমানবন্দরে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।  প্রসঙ্গত, ৪মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন কোচবিহারের একসময়কার দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া পর্যন্ত অভিজিৎ দে ভৌমিক ওরফে হিপ্পিই ছিলেন কোচবিহার জেলার সভাপতি। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা-সহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ