নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দেখা মিলেছিল আগেই। তবে তাদের সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। যে কারণে জঙ্গলে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। তাতে যে দৃশ্য ধরা পড়েছে, তাতে রীতিমতো উচ্ছ্বসিত বনকর্মীরা।

উত্তরবঙ্গের জলদাপাড়া ও বক্সার জঙ্গলে একাধিক ক্লাউডেড লেপার্ড রয়েছে। বন দপ্তরের বসানো ট্র্যাপ ক্যামেরায় সম্প্রতি সেগুলির ছবিও ধরা পড়েছে। আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবসে এমনটাই দাবি করলেন জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ান।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘দেশে হাতে গোনা কিছু জায়গায় গভীর জঙ্গলে ক্লাউডেড লেপার্ড রয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গ অন্যতম।’
একঝলক দেখলে সাধারণ চিতাবাঘ মনে হলেও, ‘ক্লাউডেড লেপার্ড’র গায়ের নকশা কিন্তু সম্পূর্ণ আলাদা। যা বিশ্বের অন্যতম বিরল প্রজাতির প্রাণী।