Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে নতুন কেন্দ্র চালু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের

ভারতে নতুন গবেষণা ও শিক্ষাকেন্দ্র চালু করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। নাম কেমব্রিজ-ইন্ডিয়া সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (সিএএস)।

ভারতে নতুন কেন্দ্র চালু কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ভারতে নতুন গবেষণা ও শিক্ষাকেন্দ্র চালু করল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। নাম কেমব্রিজ-ইন্ডিয়া সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (সিএএস)। গবেষণা, প্রযুক্তি থেকে শুরু করে ক্রিকেট। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সেরাটা তুলে ধরার সুযোগ পাবে ভারতীয় পড়ুয়ারা। চলতি সপ্তাহে ভারত সফরে এসেছে কেমব্রিজের প্রতিনিধি দল। টিমের অন্যতম সদস্য ব্রিটেনের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ডেবোরা প্রেন্টিস। কেমব্রিজের নতুন উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। এই অত্যাধুনিক সেন্টারের মাধ্যমে ভারতের শ্রেষ্ঠ গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। আমাদের ক্রিকেটাররা ভারতে এসে খেলার জন্য মুখিয়ে রয়েছেন।’ প্রসঙ্গত, মার্চ মাসে ভারতে অনুশীলনের জন্য আসছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পুরুষ ক্রিকেট দল। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার লিন্ডি ক্যামেরন বলেন, ‘কেমব্রিজ ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ভারতের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।’ দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু সফরকারী এই প্রতিনিধি দলে রয়েছেন কেমব্রিজের শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত সহ উপাচার্য প্রফেসর ভাস্কর ভিরা। তাঁর কথায়, ‘ভারত-কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অংশিদারিত্বের এই নয়া অধ‌্যায়ের জন্য মুখিয়ে রয়েছি। সিএএস নিয়ে আমার সহকর্মীদের পাশাপাশি ভারতীয় অংশীদারদের উৎসাহ দেখে খুব ভালো লাগছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ