Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নদী বাঁচানোর ডাক, তিস্তার পাড় ধরে ৩৫০ কিমি হাঁটলেন ভূ-পর্যটক

নদী বাঁচানোর ডাক, তিস্তার পাড় ধরে ৩৫০ কিমি হাঁটলেন ভূ-পর্যটক
  • ১২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: নদী বাঁচানোর ডাক দিয়ে ৩৫০ কিমি পথ হাঁটলেন ভূ-পর্যটক সম্রাট মৌলিক। সিকিমের চুংথাং থেকে কোচবিহারের মেখলিগঞ্জ পর্যন্ত দীর্ঘ রাস্তা তিস্তার পাশেপাশে পায়ে হেঁটেছেন তিনি। দেড় মাসের এই অভিযান শেষে তিস্তার ভয়াবহ রূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূ-পর্যটক।

Advertisement

তিনি জানান, নদীর বুকে চাষাবাদ। যথেচ্ছ কীটনাশক প্রয়োগ। সেই বিষ মিশছে তিস্তার জলে। হারিয়ে যাচ্ছে বহু প্রজাতির মাছ। তিস্তায় জমছে প্লাস্টিক। দূষণে মুখ ঢাকছে নদী। পাশাপাশি তাঁর বক্তব্য, “২০২৩ সালে সিকিমে হ্রদ বিপর্যয়ের জেরে তিস্তার বুকে যে ক্ষত তৈরি হয়েছে, তা এখনও দগদগে। তিস্তা পাড়ের মানুষেরা এখন বৃষ্টি হলেই ভয়ে রাত জাগেন। অনেক জায়গায় নদীখাত এতটাই উঁচু, জনবসতি অনেক নীচে চলে গিয়েছে। শুকিয়ে গিয়েছে তিস্তা। মানুষ নদীকে পুজো করতে পারছে না। ফলে মন খারাপ তাঁদের।”

Advertisement
সম্পর্কিত সংবাদ