প্রতিষ্ঠা: ১৯৩২ সাল।
প্রতিষ্ঠা: ১৯৩২ সাল।
ইতিহাস: ঘরোয়া লিগে ধাপে ধাপে উত্থান। ২ বছর আগে অনুশীলনী ক্লাবকে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে উঠে আসে ক্যালকাটা পুলিস। অতীতে বড় দলের বিরুদ্ধে লড়াইয়ের সুনাম রয়েছে। গতবার কল্যানীতে পিছিয়ে পড়েও মোহন বাগানকে রুখে দেয় তারা।
উল্লেখযোগ্য ফুটবলার: রাহুল নস্কর, রোহিত শৈব্বা, সন্দীপ পাল, রাহুল ওঁরাও, রাহুল মুর্মুর মতো পরিচিত মুখ দলের বড় ভরসা। ট্রায়াল থেকেও কয়েকজন ফুটবলার বেছে নেওয়া হয়েছে। কোচ বিজয় ঘোষ দীর্ঘদিন এই দলের সঙ্গে জড়িত। ঘরোয়া লিগ সামনে রেখে নিঃশব্দে অনুশীলন চলছে। প্রস্তুতি ম্যাচে কালীঘাট এমএসকে হারিয়ে চনমনে গোটা দল।
কোচের মন্তব্য: গ্রুপে মহমেডান স্পোর্টিং, ভবানীপুর, ডায়মন্ডহারবার এফসি’র মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। তবে আমরাও তৈরি। ছেলেরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে। প্রতিটি দলে প্রথম এগারোয় ৬ জন বঙ্গসন্তান খেলবে। এবারের লিগ আরও আকর্ষণীয় হতে চলেছে।
উল্লেখযোগ্য পারফরম্যান্স: বড় দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয়ে সুনাম রয়েছে।
লক্ষ্য: ম্যাচ অনুযায়ী পরিকল্পনা তৈরি করে যতটা সম্ভব এগিয়ে যাওয়া।