Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি, রাজ্যকে সক্রিয় হতে নির্দেশ হাইকোর্টের

মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে রাজ্যকে আরও সক্রিয় হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাসপাতাল নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত।

স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি, রাজ্যকে সক্রিয় হতে নির্দেশ হাইকোর্টের
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মথুরাপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে রাজ্যকে আরও সক্রিয় হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাসপাতাল নিয়ে রাজ্যের রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ওই হাসপাতালের ১১ কিমি দূরে আরেকটি হাসপাতাল আছে। কিন্তু যাতায়াতের বন্দোবস্ত না থাকায় মানুষ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। যে কারণে স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিবকে ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই হাসপাতালে ১০ শয্যা বাড়াতে আনুমানিক খরচ কত এবং কত সময় লাগতে পারে, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। মথুরাপুরের ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংখ্যা বৃদ্ধির নির্দেশ সত্ত্বেও পিএইচই দপ্তরের কাজে জমি ব্যবহারকে কেন্দ্র করে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ