Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক থেকে লোন করিয়ে দিয়ে সেই টাকা হাপিস, ধৃত মহিলা  

ব্যাঙ্ক থেকে লোন করিয়ে দিয়ে সেই টাকা হাপিস, ধৃত মহিলা  
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: একজন বৃদ্ধকে বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন করিয়ে দিয়ে সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাঁওতালডিহি থানার পুলিস এক মহিলাকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম লক্ষ্মী মাহালি। তার বাড়ি সাঁওতালডিহির কাঁকিবাজার এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রতাকর বিভিন্ন মহিলাকে ব্যাঙ্কে নিয়ে গিয়ে তাঁর নথিপত্র জমা দিয়ে লোন করিয়ে দিত। বলত ওই টাকা তাকে দিলে এক বা ’দুমাস পর অনেক বেশি টাকা ফেরত দেওয়া হবে। এরপর কোনও সিএসপিতে গিয়ে ওই লোনের টাকা তোলা করিয়ে তা হাতিয়ে নিত। অভিযোগকারী সীতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই মহিলা গত এপ্রিল মাসে আমার মাকে একটি ব্যাঙ্কে নিয়ে যায়। সেখানে মায়ের আধার কার্ড দিয়ে ৪৫ হাজার টাকার লোন নেয়।  
Advertisement
সম্পর্কিত সংবাদ