Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা জমা, ধৃত বর্ধমানের যুবক

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রতারণার টাকা জমা, ধৃত বর্ধমানের যুবক
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বিভিন্ন জনের কাছ থেকে আধার ও ভোটার কার্ড সংগ্রহ করে তা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখানে প্রতারণার টাকা জমা করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম সায়ন সরকার ওরফে বিট্টু। তার বাড়ি বর্ধমান থানার ছোটনীলপুরের অরুণ দাশগুপ্ত সরণীতে। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদাজানা গিয়েছে, সায়ন ও তার কয়েকজন সঙ্গী এলাকার মানুষজনকে ভুল বুঝিয়ে অর্থ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁদের কাছ থেকে আধার ও ভোটার কার্ড সংগ্রহ করে। সেইসব আধার ও ভোটার কার্ড দিয়ে মোবাইলের সিম সংগ্রহ করে। তাঁদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলে। অন্যের নামে নেওয়া সিম ব্যবহার করে তারা প্রতারণা করে। প্রতারণার টাকা তারা সেইসব অ্যাকাউন্টে জমা করে। তাদের সঙ্গে বেশ কয়েকজন রয়েছে। চক্রের মূল মাথা হচ্ছে পশ্চিম বর্ধমানের অণ্ডালের বাসিন্দা। প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা টাকা তারা মূল পাণ্ডার কাছে পাঠায়। বিষয়টি জানার পর ছোটনীলপুর কমলাদিঘির বাসিন্দা সুমন রজক এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ