Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক ম্যানেজার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক দুবরাজপুর পুলিসের

ব্যাঙ্ক ম্যানেজার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে বৈঠক দুবরাজপুর পুলিসের
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শীতের শুরুতেই ব্যাঙ্ক ম্যানেজার, সোনার দোকানের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল দুবরাজপুর থানার পুলিস। শীতকালে সাধারণত ব্যাঙ্ক, সোনার দোকানে চুরি, ডাকাতি বেশি হয়। সেকারণে নিরাপত্তার প্রশ্নে বেশকিছু বিষয় নিয়ে সকলকে সতর্ক করল দুবরাজপুর থানার পুলিস। মূলত, সিসি ক্যামেরায় নজরদারি, অ্যালার্ম ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা দেখে নেওয়া, সোনার দোকানের শোরুমে বেশি গয়না না রাখা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা চলে। এছাড়াও কোনও সন্দেহজনক ব্যক্তিকে ব্যাঙ্ক কিংবা সোনার দোকানের ভিতর ঘোরাঘুরি করতে দেখলেই পুলিসকে তৎক্ষণাৎ জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। ওসি তপাই বিশ্বাস বলেন, শীতের সময় একটু বেশি সতর্ক হতে হয়। তাই আগেই সকলকে নিয়ে বৈঠক করে নিলাম। সিস্টেম অনুযায়ী, ব্যাঙ্কে ইমার্জেন্সি অ্যালার্ম বাজলে আমার মোবাইলে মেসেজ চলে আসবে। ব্যাঙ্ক ম্যানেজারদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। একইভাবে স্বর্ণ ব্যবসায়ীদেরও বেশকিছু বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ