Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক মিত্রদের সভা

ব্যাঙ্ক মিত্রদের সভা
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি হাইস্কুলে আলিপুরদুয়ার জেলা ব্যাঙ্ক মিত্র অ্যাসোসিয়েশনের সভা হল। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ভুবন সরকার সহ অন্যরা। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকের ব্যাঙ্ক মিত্ররা সভায় অংশ নেন। মাসের সুনির্দিষ্ট তারিখে সাম্মানিক প্রদান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জুলুম বন্ধ করার মতো নানা দাবি আলোচনায় উঠে আসে। দাবিগুলি পূরণ না হলে আগামীদিনে আন্দোলনে নামার কথাও ঘোষণা করা করে সংগঠনটি।  ব্যাঙ্ক মিত্র অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বলেন, আমরা গ্রামাঞ্চলে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে চলেছি। আমরা আমাদের সাম্মানিক প্রতিমাসে পাই না। দু›মাস-তিন মান অন্তর অন্তর আমাদের সাম্মানিক দেওয়া হয়। মাসের নির্দিষ্ট একটি তারিখে আমাদের সাম্মানিক প্রদান করা হোক। কাজের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জুলুমবাজি বন্ধ করা হোক। সম্প্রতি তেলিপাড়ার এক ব্যাঙ্ক মিত্রকে হঠাৎ করে সম্পূর্ণ বেআইনিভাবে টার্মিনেট করা হয়েছে।  আমাদের দাবি, তাঁকে পুনর্বহাল করতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামব।
Advertisement
সম্পর্কিত সংবাদ