Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাঙ্ক কর্মীদের  ডিএ বাড়ল

ব্যাঙ্ক কর্মীদের  ডিএ বাড়ল
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের মহার্ঘ ভাতা বাড়ল। চলতি মাস থেকে তাঁরা ১৯.৮৩ শতাংশ হারে ডিএ পাবেন। তা গত মাসের তুলনায় ২.৬৩ শতাংশ বেড়েছে। এর ফলে কর্মী ও অফিসারদের বিভিন্ন স্তরে বেতন বাড়বে মাসিক ৭০০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের জন্য যে ডিএ ঘোষণা করে, ব্যাঙ্ক কর্মীদের বেতনের সঙ্গে তার সম্পর্ক নেই। এক্ষেত্রে খুচরো বাজারের মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তিন মাস অন্তর ডিএ ঘোষিত হয়। নভেম্বরে যে ডিএ ঘোষিত হল, তা জানুয়ারি পর্যন্ত লাগু হবে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ