সংবাদদাতা, কালনা: সোমবার সকালে রেললাইন থেকে এক জুতো ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে। রাহুল প্রামাণিক(৩৮) নামে ওই ব্যক্তির বাড়ি কালনা শহরের ঠাকুরপাড়ায়। এদিন কালনা মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়।
Advertisement
জিআরপি জানিয়েছে, রবিবার দুপুরে রাহুলবাবু বাড়ি থেকে খাওয়াদাওয়া করে বের হন। কিন্তু তিনি রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উৎকণ্ঠায় ছিল।



