সংবাদদাতা, পতিরাম: টাকা ধার না দেওয়ায় চাকু দেখিয়ে ব্যবসায়ীকে জখম করে তাঁর পকেট থেকে নগদ ৫০ হাজার ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বালুরঘাট শহরের গোবিন্দপুর মোড় এলাকার ঘটনা। গত ২৬ নভেম্বরের রাতের ওই ঘটনায় জখম ব্যবসায়ীকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ তারিখ হাসপাতাল থেকে ছুটি পেয়ে রাতেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জখম ব্যবসায়ী। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।



