সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোল হাটে এবং বিভিন্ন মার্কেটের দোকানে এবার থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়ি পাঠানো হবে। বুধবার বিকেলে গাজোলের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন বিডিও সুদীপ্ত বিশ্বাস। ছিলেন গাজোল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি অসিত প্রসাদ সহ অন্যরা। বিডিও বলেন, হাট এবং মার্কেট পরিষ্কার করা আমাদের মূল লক্ষ্য। ব্যবসায়ীরা নিকাশিনালাতে নোংরা ফেলতে পারবেন না। আগামী সপ্তাহ থেকে আবর্জনার গাড়ি হাটেও যাবে। সেখানে ময়লা দিতে হবে। এজন্য ব্যবসায়ীরা আমাদের সাহায্য করবে বলে জানিয়েছেন।



