Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিউটি পার্লারের কর্মী খুনে ঘনিষ্ঠই জড়িত বলে সন্দেহ

বিউটি পার্লারের কর্মী খুনে ঘনিষ্ঠই জড়িত বলে সন্দেহ
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিউটি পার্লারের সেই যুবতী খুনে তাঁরই ঘনিষ্ঠ কেউ জড়িত। টানা তিনদিন ধরে তদন্ত চালিয়ে এমনই অনুমান করছে শিলিগুড়ি পুলিস। একইসঙ্গে পুলিস জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই যুবতীকে খুন করে তাঁর মোবাইল ফোন গায়েব করেছে দুষ্কৃতী। ঘটনায় ব্যবহৃত ধারাল অস্ত্রও উধাও। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং অবশ্য বলেন, ওই খুনের ঘটনা নিয়ে তদন্ত চলছে। শীঘ্রই ঘটনাটি কিনারা করা হবে বলে আশা করছি।
Advertisement
শুক্রবার শিলিগুড়ি শহরের ভানুনগরে ফ্ল্যাট থেকে ওই যুবতীর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে ভক্তিনগর থানার পুলিস। মৃতের নাম পুষ্পা ছেত্রী(২৭)। তিনি মাটিগাড়ার একটি মলে বিউটি পার্লারের কর্মী ছিলেন। তিনদিন ধরে তদন্ত চালিয়েও পুলিস ঘটনার কিনারা করতে পারেনি। অভিযুক্তের নাগাল পাওয়া তো দূরের কথা ঘটনায় ব্যবহৃত ধারাল অস্ত্র এবং মৃতের স্মার্ট ফোন উদ্ধার হয়নি। ঘটনাস্থল পর্যবেক্ষণ, প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পর পুলিসের সন্দেহ, পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় ওই যুবতীকে খুন করেছে তাঁর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরেই ঘটনাটি ঘটেছে বলে মনে হচ্ছে।
সম্পর্কিত সংবাদ