সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রবিবাসরীয় প্রচারে ঝাঁপালেন সব দলের প্রার্থীরা। কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ বাড়ি বাড়ি গিয়ে, কেউ হাটে বাজারে ঘুরে জোরদার প্রচার সারেন।
সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রবিবাসরীয় প্রচারে ঝাঁপালেন সব দলের প্রার্থীরা। কেউ মন্দিরে পুজো দিয়ে, কেউ বাড়ি বাড়ি গিয়ে, কেউ হাটে বাজারে ঘুরে জোরদার প্রচার সারেন।
এদিন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সাতসকালেই নাদনঘাট মোড়ের শিব মন্দিরে পুজো দেন। নীলপুজো ও গাজন উৎসবে ভক্তদের মধ্যে প্রচার সারেন। এরপরই তিনি কড়া রোদ উপেক্ষা করে সমুদ্রগড় অঞ্চলের হাটে বাজারে পথ চলতি মানুষের মধ্যে ভোট প্রচার করেন। স্বপনবাবু বলেন, বারোমাস মানুষের সঙ্গে থাকি। মানুষের মতামত নিয়ে এলাকার একাধিক উন্নয়ন করেছি। তাই মানুষের কাছে উন্নয়নের কথা বলেই ভোট চাইছি।
অন্যদিকে, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল তাঁত অধ্যুষিত সমুদ্রগড় অঞ্চলে তাঁত কাপড়ের হাটে প্রচার করেন। তিনি বলেন, কংগ্রেস দেশ ও দশের স্বার্থে রাজনীতি করে। এক সময় বাংলার তাঁতশিল্প দেশ ছাড়িয়ে বিদেশে জনপ্রিয় ছিল। আজ তাঁত শিল্প মৃতপ্রায়। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের শাসক দল এই শিল্পকে ধংসের দিকে নিয়ে গিয়েছে। তাঁত শিল্পীরা বাপ-ঠাকুরদার পেশা ছেড়ে ভিনরাজ্যে কাজের খোঁজে যাচ্ছে। তাঁত শিল্পের সমস্যা, দুর্নীতি ও বিজেপির সাম্প্রদায়িক বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। প্রচারে মানুষের কাছে যাচ্ছি। ভালো সারা পাচ্ছি।
পূর্বস্থলী দক্ষিণের বিজেপি প্রাথী প্রাণকৃষ্ণ তপাদার পূর্বস্থলী ১ ব্লকের কালীতলা বাজার, বিদ্যানগর বাজার সহ বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন। চায়ে-পে চর্চায় জনসংযোগও করেন। অন্যদিকে, বামফ্রন্ট মনোনিত সিপিআইএমএল(লিবারেশন) এর প্রার্থী জিয়াদুল শেখও জনসংযোগে নামেন।