Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাথাভাঙায় মধ্যরাতে ব্যবসায়ীকে খুন, সিসি ক্যামেরায় রেকর্ড ভয়ঙ্কর ভিডিও

কোচবিহারের মাথাভাঙায় চাঞ্চল্যকর ঘটনা। মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট বাজারে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়।

মাথাভাঙায় মধ্যরাতে ব্যবসায়ীকে খুন, সিসি ক্যামেরায় রেকর্ড ভয়ঙ্কর ভিডিও
  • ৬ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহারের মাথাভাঙায় চাঞ্চল্যকর ঘটনা। মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট বাজারে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম সুভাষ বর্মণ (৪৫), বাড়ি পুঁটিমারি এলাকায়। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নয়ারহাট বাজারে সুভাষ বর্মণের একটি দোকান ছিল। সোমবারও রোজকার মতো দোকান খুলেছিলেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার।

পুলিস সূত্রে খবর রাতে বাজারে টহলদারি চালানোর সময় বিষয়টি নজরে আসে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বাজারের একটি সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, রাত আনুমানিক ২টো নাগাদ এক দুষ্কৃতি গামছা পেঁচিয়ে মুখ ঢেকে সুভাষের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাতেই মৃত্যু হয় তাঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ