মুর্শিদাবাদে ৪ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, খুনের অনুমান পুলিসের, গ্রেপ্তার ২
  • ২৪ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: নিখোঁজ ব্যবসায়ীর খোঁজে তল্লাশিতে পুলিস। গত বৃহস্পতিবার থেকে খোঁজ নেই মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর পশ্চিম পাড়ার ওই যুবকের। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম রহিদুল ইসলাম ওরফে মিঠুন। সে পেশায় মুরগির মাংস বিক্রেতা। পুলিসের তরফে জানানো হয়েছে, নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে ভরতপুর থানায় ডায়রি করা হয়। এরপর সোমবার রাতে পুলিস ওই যুবকের দুই প্রতিবেশী যুবককে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তারও করা হয়।

পুলিস সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নিখোঁজ যুবককে খুন করা হয়েছে। পুলিস ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠাচ্ছে। এরপর আদালতে পুলিস রিমাইন্ডে নিয়ে দেহ উদ্ধারের চেষ্টা চালাবে বলে জানা গিয়েছে।