Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসের ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর, সিগন্যালের অব্যবস্থায় ক্ষোভ

হাওড়ার অঙ্কুরহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। শুক্রবারের ঘটনা। মৃতের নাম শেখ বাদশা (২৬)।

বাসের ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর, সিগন্যালের অব্যবস্থায় ক্ষোভ
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার অঙ্কুরহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। শুক্রবারের ঘটনা। মৃতের নাম শেখ বাদশা (২৬)। বাড়ি আমতার মসজিদ পাড়া। গুরুতর জখম অবস্থায় যুবককে হাসপাতালের নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটিকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে গিয়েছে পুলিস। চালক পলাতক। 

Advertisement

শুক্রবার সকালে হাট বসেছিল অঙ্কুরহাটিতে। সেই কারণে সকাল থেকেই ভিড় ছিল এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল আটটা নাগাদ শেখ বাদশা তাঁর বাবা হামিদ রহমানের সঙ্গে হাটে যাচ্ছিলেন। বাবা রাস্তার ধারে একটি জায়গায় দাঁড়িয়ে ছিলেন। ছেলে মাথায় কাপড়ের বস্তা নিয়ে অঙ্কুরহাটি মোড় পেরচ্ছিলেন। ট্রাফিক সিগন্যাল থেকে খানিকটা দূরে গিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। মাথায় মাল বোঝাই থাকায় দ্রুতগতিতে তাঁর দিকে ছুটে আসা বাসটিকে দেখতে পাননি। আচমকা হলদিয়া-করুণাময়ী রুটের ওই বেসরকারি বাস বাদশাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। চোখের সামনে বাসের ধাক্কায় ছেলের মৃত্যু দেখে শোকে ভেঙে পড়েন হামিদ। ঘটনার পর ছুটে যায় নিবড়া ট্রাফিক গার্ডের পুলিস। দুর্ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। অঙ্কুরহাটি মোড়ে সিগন্যাল সিস্টেমের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। সিগন্যালে কোনও ট্রাফিক কর্মী থাকেন না বলেও অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। এদিনের দুর্ঘটনার জেরে অঙ্কুরহাটি মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিস পরিস্থিতি স্বাভাবিক করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ