সংবাদদাতা, তারকেশ্বর: নকল সোনা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল হরিপাল থানার পুলিস। উদ্ধার হয়েছে সোনা ও নগদ টাকা। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৬ মে হরিপালের বাসিন্দা শেখ মইদুল ইসলাম হরিপাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তারকেশ্বরে একটি দোকান রয়েছে তাঁর। কাঁচা সোনা থেকে গয়নায় রূপান্তরিত করার জন্য এক ব্যক্তিকে তিনি সোনা দিতেন। এবারও তিনি মইদুল ইসলামের কাছ থেকে আসল সোনার গয়না নেন। পরিবর্তে সার্টিফিকেট সহ গয়না সোনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আসল সোনার পরিবর্তে নকল সোনা ও জাল সার্টিফিকেট দেওয়া হয় মইদুলকে।



