Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিযোগের প্রমাণ না মেলায় ইবির মামলায় খালাস ব্যবসায়ী

ইবি’র অভিযোগ ছিল, একটি নামী সংস্থার ‘প্রতীক’ জাল করে দেদার সাবান, ডিটারজেন্ট পাউডার বিক্রি করছেন এক ব্যবসায়ী। কিন্তু আদালতে সেই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা।

অভিযোগের প্রমাণ না মেলায় ইবির মামলায় খালাস ব্যবসায়ী
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইবি’র অভিযোগ ছিল, একটি নামী সংস্থার ‘প্রতীক’ জাল করে দেদার সাবান, ডিটারজেন্ট পাউডার বিক্রি করছেন এক ব্যবসায়ী। কিন্তু আদালতে সেই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি তারা। ফলে দীর্ঘ ১৫ বছর পর জামিনে থাকা অভিযুক্ত ব্যবসায়ী মামলা থেকে বেকসুর খালাস পেলেন। শনিবার ব্যাঙ্কশাল কোর্টের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (জেএম) সূর্যতপা মিত্তা ওই আদেশ দিয়েছেন। তাঁর মন্তব্য, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আনা অভিযোগ কোনওভাবেই প্রমাণিত না হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। ওই ব্যবসায়ীর আইনজীবী ইয়াসিন রহমান এদিন বলেন, আমার মক্কেলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত হয়ে গেল। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকায় এক দোকানে হানা দেন কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) অফিসাররা। দোকানটি থেকে ওই নামী কোম্পানির প্রতীক ছাপানো প্যাকেটে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার উদ্ধার করেন তাঁরা। এরপরেই অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিস জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা করে। কিন্তু সেই অভিযোগের প্রমাণ না মেলায় এদিন আদালত তাঁকে মামলা থেকে মুক্তি দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ