Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনা-বর্ধমান-নবদ্বীপ রুটে বাস ধর্মঘট, সমস্যায় যাত্রীরা

রাস্তায় অত্যাধিক বাম্পার বসানোর প্রতিবাদে ধর্মঘটে সামিল হলেন বাস চালকেরা। কালনা-বর্ধমান, কালনা- নবদ্বীপ রুটের বিভিন্ন রাস্তায় অত্যাধিক বাম্পার বসানো হয়েছে বলে দাবি বাস চালকদের।

কালনা-বর্ধমান-নবদ্বীপ রুটে বাস ধর্মঘট, সমস্যায় যাত্রীরা
  • ২১ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

কালনা, সংবাদদাতা: রাস্তায় অত্যাধিক বাম্পার বসানোর প্রতিবাদে ধর্মঘটে সামিল হলেন বাস চালকেরা। কালনা-বর্ধমান, কালনা- নবদ্বীপ রুটের বিভিন্ন রাস্তায় অত্যাধিক বাম্পার বসানো হয়েছে বলে দাবি বাস চালকদের। তার জেরে বুধবার বাস ধর্মঘটে সামিল হন তাঁরা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Advertisement

বাস চালকদের বক্তব্য, বাজার, হাসপাতাল, স্কুল, কলেজ বা  শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বাম্পার মেনে নেওয়া যায়। কিন্তু যেভাবে কালনা-বর্ধমান, কালনা-নবদ্বীপ রুটের বিভিন্ন রাস্তায় বাম্পার বসানো হচ্ছে তাতে প্রতিদিনই প্রায় গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাঁদের দাবি, এমনিতেই এই রুটগুলিতে খুব বেশি যাত্রী হয় না। তার উপর প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকরা। ফলে মালিকেরা বাস চালাতে অনীহা দেখাচ্ছেন। যার জেরে কাজ হারানোর শঙ্কায় ভুগছেন চালকেরা। ফলে ধর্মঘটের রাস্তায় হেঁটেছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ