Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ টোটো-অটো বন্ধের দাবিতে আজ হুগলিতে বাস ধর্মঘটের ডাক

আজ, সোমবার থেকে অবৈধ টোটো অটো নিয়ন্ত্রণের দাবিতে হুগলি জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে লোকাল বাস সংগঠন।

অবৈধ টোটো-অটো বন্ধের দাবিতে আজ হুগলিতে বাস ধর্মঘটের ডাক
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: আজ, সোমবার থেকে অবৈধ টোটো অটো নিয়ন্ত্রণের দাবিতে হুগলি জেলায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে লোকাল বাস সংগঠন। লোকাল বাস মালিকদের দাবির সমর্থনে আজ, সোমবার একদিনের জন্য এক্সপ্রেস বাসও বন্ধ রাখার কথা ঘোষণা করেছে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশন। 

Advertisement

সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য লোকাল বাস সংগঠনের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছে হুগলি জেলার এক্সপ্রেস বাস সংগঠন। ফলে আজ হুগলি জেলাজুড়ে বন্ধ থাকবে প্রায় সাড়ে চারশো বাস। সপ্তাহের প্রথম দিনে বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার হতে পারেন অসংখ্য যাত্রী। হুগলি জেলার বিভিন্ন রাস্তায় অবৈধ আটো, টোটোর নিয়ন্ত্রণের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধমর্ঘটের ডাক দিয়েছে লোকাল বাস সংগঠন। অন্যদিকে একদিনের জন্য, অর্থাৎ শুধুমাত্র আজ লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন।
জেলায় লোকাল ও এক্সপ্রেস বসের সংখ্যা প্রায় সাড়ে চারশো। জেলার বৃহত্তম বাসস্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় ১০০টি লোকাল বাস চলাচল করে।  এক্সপ্রেস বাস চলাচল করে আড়াইশোর মতো। মোট ১২টি জেলায় যাতায়াত করে নিত্যদিন। এদিন হুগলি জেলায় লোকাল ও এক্সপ্রেস বাস বন্ধের প্রভাব পড়তে পারে সর্বমোট বারোটি জেলায়। হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে জানান, বাস মালিকরা দীর্ঘদিন যাবৎ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা চাইছি, বাস রুটে কোনও অবৈধ গাড়ি চলবে না।  শ্রীরামপুর-তারকেশ্বর ১২ নম্বর বাস দীর্ঘদিন ধরে বন্ধ। লোকাল বাস সংগঠনের তরফে ডাকা অনির্দিষ্টকালের এই ধর্মঘট আমরা সমর্থন করছি। তবে এক্সপ্রেস বাস বন্ধ থাকবে শুধুমাত্র আজ এবং একদিনের জন্যই। যে-সব জেলার উপর দিয়ে বাসগুলি যায় সেই সমস্ত জেলার সংগঠনের সঙ্গে কথা হয়েছে। এক্সপ্রেস বাস মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময় অনুযায়ীই চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ