Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বাচন কমিশন বাস তুলে নেওয়ায় আজ থেকে কমবে পরিষেবা

আজ মঙ্গলবার থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত ঘাটাল মহকুমায় যাত্রীবাহী বাস চলাচলের সংখ্যা অনেকটাই কমে যাবে। পশ্চিম মেদিনীপুরে ২৩ এপ্রিল এবং হুগলি জেলায় ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন থাকার কারণে নির্বাচন দপ্তর বাসগুলি অধিগ্রহণ করেছে।

নির্বাচন কমিশন বাস তুলে নেওয়ায় আজ থেকে কমবে পরিষেবা
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: আজ মঙ্গলবার থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত ঘাটাল মহকুমায় যাত্রীবাহী বাস চলাচলের সংখ্যা অনেকটাই কমে যাবে। পশ্চিম মেদিনীপুরে ২৩ এপ্রিল এবং হুগলি জেলায় ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচন থাকার কারণে নির্বাচন দপ্তর বাসগুলি অধিগ্রহণ করেছে। সেই কারণেই স্বাভাবিক বাস পরিষেবা বিঘ্নিত হবে বলে বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনের দুই নেতা মোহন বাগ এবং প্রভাত পান খুব প্রয়োজন ছাড়া ২৯ এপ্রিল পর্যন্ত বাসের ওপর নির্ভর করে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন। তাঁরা জানান, ৩০ এপ্রিল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Advertisement

ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ২৩ তারিখে প্রথম দফার নির্বাচন। বরাবরই নির্বাচনের দু’দিন আগে থেকেই বাসগুলিকে নির্বাচন দপ্তর নিজেদের হেপাজতে নিয়ে নেয়। নির্বাচন কমিশনের নির্দেশমতো এবার প্রত্যেকটি বাসে জিপিএস বসানোর পর সেগুলিকে কাজে লাগানো হবে। তাই আজ খুব সকাল থেকেই বাসগুলিকে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে। প্রভাতবাবু জানান, আগামীকাল বুধবার সকাল থেকে পোলিং পার্টি বা পুলিশ কর্মীদের নিয়ে বাসগুলি বিভিন্ন গন্তব্যে রওনা দেবে। ফলে প্রথম দফার নির্বাচনের জন্য ২১, ২২ এবং ২৩ এপ্রিল রাস্তায় দু’-একটি বাস ছাড়া বাকি কোনও যাত্রীবাহী বাস চলবে না। ২৯ তারিখে পার্শ্ববর্তী জেলা হুগলিতে ভোট। নির্বাচন দপ্তরের নির্দেশ অনুযায়ী হুগলি জেলার নির্বাচনের কাজের জন্য এই মহকুমা থেকে কয়েকশ’ যাত্রীবাহী বাস পাঠাতে হবে। তাই ওই জেলার ভোটের কারণে ২৭, ২৮ এবং ২৯ এপ্রিলও বাসগুলি রাস্তায় থাকবে না।প্রথম দফার নির্বাচনের পর ২৪, ২৫ এবং ২৬ তারিখে বাসগুলি নির্বাচনের কাজে না লাগলেও, অনেক বাসই ওই তিনদিনের জন্য রাস্তায় নাও নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ধরে নেওয়া হচ্ছে, আজ থেকে ২৯ তারিখ পর্যন্ত ঘাটাল মহকুমার বিভিন্ন রুটে যাত্রীবাহী বাসের সমস্যা বজায় থাকবে। মোহনবাবু জানান, যাত্রী পরিষেবার কথা ভেবে প্রত্যেক রুটে দু’-একটি করে বাস রাখা হলেও সেগুলির সময়সূচির কোনও নিশ্চয়তা থাকবে না। সেই কারণে খুব প্রয়োজন ছাড়া এই ক’দিন সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর জন্য বাস মালিকদের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে।
শুধু বাস নয়, অন্যান্য যাত্রীবাহী চারচাকার ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেবে। কারণ মহকুমার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েক শ’ ব্যক্তিগত ও কমার্সিয়াল চারচাকার গাড়ি নির্বাচনের জন্য তুলে নেওয়া হচ্ছে।  ঘাটাল বাসস্ট্যান্ড।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ