Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একুশে জুলাইয়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক ৩, জখম আরও ১৪

একুশে জুলাইয়ের সভা সেরে রায়গঞ্জে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাস। সোমবার মধ্যরাতে ইটাহারের দুর্গাপুর এলাকায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে।

একুশে জুলাইয়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে বাস, আশঙ্কাজনক ৩, জখম আরও ১৪
  • ২২ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : একুশে জুলাইয়ের সভা সেরে রায়গঞ্জে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাস। সোমবার মধ্যরাতে ইটাহারের দুর্গাপুর এলাকায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে। যার জেরে আহত হয়েছে অন্তত ১৭ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

 রায়গঞ্জ পুলিস সূত্রে খবর, মধ্যরাতে দুর্ঘটনার পর আহত বাস যাত্রীদের সকলকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে বেশিরভাগের অবস্থা স্থিতিশীল হলেও, ৩ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। 

পুলিস ও স্থানীয় সূত্রে দাবি, রাত ২টো নাগাদ রায়গঞ্জগামী একটি লরিকে ডানদিকে দিয়ে ওভারটেক করার সময় লরির একটি অংশের সঙ্গে আটকে যায় বাসের বাঁ দিকে অংশ। এতেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কী ভাবে দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ