Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেষারেষি করতে গিয়ে গাছে ধাক্কা বাসের, গুরুতর জখম ৭

রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বেসরকারি বাস।

রেষারেষি করতে গিয়ে গাছে ধাক্কা বাসের, গুরুতর জখম ৭
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই বেসরকারি বাস। বিষ্ণুপুর থানার অন্তর্গত বাখরাহাটের কাছে চড়কতলায় একটি গাছে ধাক্কা মারে বাসটি। প্রায় ২২ জন আহত হন। এদের মধ্যে সাতজনের গুরুতর চোট লেগেছে। তাঁদের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়ে যান চালক। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তার ধার থেকে সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। যার আগেই বাখরাহাট ঠাকুরপুকুর রোড অবরুদ্ধ হয়ে পড়ে।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকালে ঠাকুরপুকুরের দিকে যাওয়ার সময় ৭৫ এবং এসডি এইট রুটির দুটি বাস রেষারেষি করছিল। স্থানীয়দের দাবি, ৭৫ রুটের বাসটি অপর বাসকে ওভারটেক করতে দিচ্ছিল না। কিন্তু চালক সেই চেষ্টা করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বটগাছে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাসের একটি অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। প্রায় সব যাত্রীর কমবেশি আঘাত লাগে। কারও মাথা ফাটে, কারও পায়ে লেগেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলা ও সামালি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই সাতজন এখন চিকিৎসাধীন। আহতদের দেখতে হাসপাতালে যান সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর। এলাকাবাসীর দাবি, ওই দুটি বাসের প্রায়ই রেষারেষি হয়। বারে বারে দুটি ইউনিয়নকে এ ব্যাপারে সতর্ক করা হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। ফের একবার দুপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিস ও প্রশাসন বলে জানা গিয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ