Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় বাস ও পিক আপ ভ্যানের সংঘর্ষ, আহত ৩

বাস ও পিক আপ ভ্যানের সংঘর্ষে আহত হলেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, উলুবেড়িয়া শ্যামপুর রাস্তার উলুবেড়িয়া মৌবেশিয়া মালিকের মোড় এলাকায়।

উলুবেড়িয়ায় বাস ও পিক আপ ভ্যানের সংঘর্ষ, আহত ৩
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাস ও পিক আপ ভ্যানের সংঘর্ষে আহত হলেন তিনজন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে, উলুবেড়িয়া শ্যামপুর রাস্তার উলুবেড়িয়া মৌবেশিয়া মালিকের মোড় এলাকায়। আহতরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাধীন। জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ একটি পিক আপ ভ্যানে করে দু’জন হাওড়ার বাঁকড়ায় কাপড় কিনতে যাচ্ছিলেন। অন্যদিকে, উলুবেড়িয়া গাদিয়াড়া রুটের বাসটি শ্যামপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মৌবেশিয়া মালিকের মোড়ের কাছে বাসের সঙ্গে পিক আপ ভ্যানের সংঘর্ষ হয়। পিক আপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানের ভিতরে থাকা দুই আরোহী রাস্তার পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার সময়ে পিক আপ ভ্যানের পিছনে ছিল একটি বাইক। সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে পিক ভ্যানের পিছনে ধাক্কা দেয়। তাতে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়েন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ