অযোধ্যা, ৯ মার্চ ২০২৫: অযোধ্যার ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বাস। যার জেরে মৃত্যু হল কমপক্ষে এক জনের। পাশাপাশি, জখম হয়েছেন আরও ৩২ জন।
অযোধ্যা, ৯ মার্চ ২০২৫: অযোধ্যার ২৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বাস। যার জেরে মৃত্যু হল কমপক্ষে এক জনের। পাশাপাশি, জখম হয়েছেন আরও ৩২ জন।
জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ডবল ডেকার বাসটি বিহার থেকে রওনা দিয়ে গোরক্ষপুর হয়ে দিল্লির দিকে যাচ্ছিল। রাত ১ টা ৩০ নাগাদ অযোধ্যার রুদৌলি কোতোয়ালি এলাকার ভেলসারের কাছে একটি পোস্টে ধাক্কা খেয়ে সেটি উল্টে যাওয়াতেই এই বিপত্তি বেঁধেছে। স্থানীয় সূত্রে দাবি, এতটাই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যে, পোস্টারটি সম্পূর্ণ বেঁকে গিয়েছে। এছাড়াও বাসটিও পিছন দিক থেকে আলাদা হয়ে গিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দ্রুত আহতদের উদ্ধার করে সিএইচসি রুদৌলিতে ভর্তি করা হয়। সেখান থেকে ১৯ জনকে পাঠানো হয় অযোধ্যা মেডিক্যাল কলেজে। প্রাথমিক তদন্তের পর পুলিসের দাবি, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।